রাজধানীতে
ট্রাক চাপায় একজন মারা গেছেন। রাজধানীর ভাটারা এলাকায় বুধবার ভোরে এ ঘটনা
ঘটে। নিহতের নাম সিরাজুল ইসলাম (২৭)। তিনি ঠেলাগাড়ি চালক। তার গ্রামের
বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়।
তার বাবার নাম শাহজাহান প্রামাণিক।
এতে আহত হয়েছেন আরেক শ্রমিক। ভাটারা নতুন বাজার কোকাকোলার সামনে গিয়ে
ঠেলগাড়ি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা
ঘটে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
গেলে তার মৃত্যু হয়।

No comments:
Post a Comment