Saturday, January 7, 2017

৮ ঘণ্টা পর কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ৮ ঘন্টা ফেরিসহ সকল নৌ-যান চলাচল বন্ধ থাকার পর সকাল শনিবার ১০টার দিক চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি বন্ধ থাকায় এসময় উভয় ঘাটে দূরপাল্লার নৈশকোচসহ চার শতাধিক যানবাহন আটকে পড়ে প্রচণ্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এদিকে শুক্রবার সকালে দুটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ এক যাত্রীর সন্ধানে আজ সকাল সাড়ে ১০টা থেকে পদ্মায় অভিযান শুরু করেছে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়,
শুক্রবার সন্ধ্যা থেকেই কাওরাকান্দি-শিমুলীয়া নৌরুটে কূয়াশার প্রকোপ রাড়তে শুরু করে। রাত ২টার দিক কুয়াশার প্রকোপ তীব্র আকার ধারণ করলে এসময় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পস্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় ৫টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয় । এর আগে রাত ১১টার দিক কাঁঠালবাড়ি পয়েন্টের ড্রেজিংকৃত চ্যানেল সংলগ্ন এলাকায় ডুবোচরে আটকে পড়ে রো রো ফেরি শাহপরান। নদীতে পূর্ণ জোয়ার শুরু হলেও কূয়াশা থাকায় শনিবার সকালে ফেরিটি উদ্ধার হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে দূরপাল্লার নৈশকোচসহ ৪ শতাধিক যানবাহন আটকেপড়ায় প্রচণ্ড শীতে যাত্রীরা চরম ভোগান্তি পড়েন । এর  আজ সকাল ১০টার দিক কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শুক্রবার সকালে এ নৌ-রুটের ককাওরাকান্দি ঘাট এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ এক নারী যাত্রীর সন্ধানে আজ সকাল সাড়ে ১০টা থেকে পদ্মায় অভিযান শুরু করেছে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল।

No comments:

Post a Comment