ব্রাহ্মণবাড়িয়ায়
বাসচাপায় রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার
দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌরতলা বাসস্ট্যান্ডের সামনে এ
দুর্ঘটনা ঘটে। নিহত রনি সদর উপজেলার বিজেশ্বর গ্রামের শামছুল আলমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মো. মঈনুর রহমান জানান, সকালে
কাউতলি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবাহনের একটি লোকাল বাস
সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বাসটি পৈরতলা বাসস্ট্যান্ডের সামনে এলে
বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল
চালক রনি মারা যান। ঘাতক বাস ও চালক রতন সরকারকে আটক করা হয়েছে। নিহতের
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে
বলে জানান ওসি।

No comments:
Post a Comment