পাবনার
সাঁথিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এজজন নিহত হয়েছেন। নিহতের
নাম আব্দুর রাজ্জাক (৪২)। সোমবার ভোরে সাঁথিয়া উপজেলার গোপালপুর ব্রিজের
কাছে এ ঘটনা ঘটে বলে র্যাব দাবী করেছে। এ সময় দুই র্যাব সদস্য আহত হন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাবের পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাশ জানান, সোমবার ভোরে
সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামে এই বন্দুকযুদ্ধ হয়। র্যাব সদস্যরা হলুদঘর
গ্রামে অভিযানে গেলে সেতুর পাশে থাকা সন্ত্রাসীরা গুলি করে।র্যাব পাল্টা
গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশি কিছু ধারালো
অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

No comments:
Post a Comment