Monday, January 16, 2017

ফকিরহাটে দুর্ঘটনায় নিহত ৪

বাগেরহাট-মাওয়া বিশ্ব রোডের বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গার মোড়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। বাগেরহাটের ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজরুল রহমান জানান, কম্পোর্ট পরিবহনের ঢাকা গামী একটি গাড়ী বিপরীত দিকে থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ফকিরহাটের ওই স্থানে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জন মহিলা, ২ টি শিশু ও ইঞ্জিনচালিত ভ্যানের চালক রয়েছে বলে ওসি জানায়। ভ্যানটি বাগেরহাটের মোল্লাহাটের দিক থেকে ফকিরহাটের দিকে আসছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ কাম্পোর্ট পরিবহনের ওই ঘাতক বাসটি আটকের জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে।

No comments:

Post a Comment