জাপানী
নাগরিক হোসিও কোনিও হত্যা মামলায় দ্বিতীয় দিনে মহিলাসহ ৫ স্থানীয় ব্যক্তির
সাক্ষ্য গ্রহন করেছে আদালত। সোমবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ
চন্দ্র সরকার তাদের সাক্ষ্য গ্রহন করেন। আদালতের পাবলিক প্রসিকিউটরন
এ্যডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক জানান, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে
মামলার চার্জশিটভুক্ত গ্রেফতারকৃত আসামী উগ্রবাদি সজঙ্গি মাসুদ রানা,
এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন ও আবু সাঈদকে আদালতে আনা হয়। সকাল সাড়ে
দশটা থেকে বেলা ১২ টা পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহন করা হয়।
এরা হলেন
স্থানীয় ব্যক্তি স্বাধীন মিয়া, শহিদার রহমান, মোস্তফা হোসেন, আনোয়ারা বেগম ও
আমিনুল ইসলাম। আগামীকাল ও পরশুও সাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৮
জানুয়ারী সাক্ষ্য দেন মামলার বাদী কাউনিয়া থানার তৎকালিন ওসি রেজাউল করিম
পরে ও সরাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক। ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল
সাড়ে ৯ টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানী নাগরিক
হোসিও কোনিকে গুলি করে খুন করে উগ্রবাদি জঙ্গিরা।

No comments:
Post a Comment