বিয়ের
প্রস্তাব ফিরিয়ে দেয়ায় পাকিস্তানে দুই বোনের ওপর গ্রেনেড হামলা চালানো
হয়েছে। হামলার শিকার ওই দুই বোন বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে
চিকিৎসাধীন। মঙ্গলবার সামা টিভির প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের বাণিজ্যিক
শহর লানধির কোহি গোঠ এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক
খবরে এ তথ্য জানানো হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে হামলাকারী সাজিদ আহত
দুই বোনের আত্মীয়। হামলার শিকার সামরিন (১৯) ও সানাম (১৭) বর্তমানে জিন্নাহ
পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। আহত দুইজনের বাবা কাদির
বকশ জানান, হামলাকারী সাজিদ তাদের যেকোনো এক মেয়েকে বিয়ের প্রস্তাব
দিয়েছিল। তবে তার প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ সাজিদ বিভিন্ন
সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। পুলিশকে কাদির বখশ আরো বলেন, সাজিদ ও তার
সাঙ্গপাঙ্গরা দলবদ্ধভাবে নেশা গ্রহণ করে। আর এ হামলা তারাই ঘটিয়েছে। এদিকে
পুলিশ কাদির বখশের লিখিত অভিযোগ গ্রহণ করেছে। দোষীদের ধরতে তৎপর রয়েছে
পুলিশ।

No comments:
Post a Comment