একটি
র্যালী উদ্বোধনের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ওপর জুতা
নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। বুধবার বিকালে পাঞ্জাবের লাম্বি
অঞ্চলের রাত্তা খেরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম
গুর্বাচন সিং (৪০)। তিনি প্রভাবশালী এক শিখ নেতার ভাই বলে জানিয়েছে স্থানীয়
পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান,
গুর্বাচনের নিক্ষেপ করা জুতা প্রথমে
মুখ্যমন্ত্রীর নিরাপত্তাদানকারী এক ব্যক্তির গায়ে লাগে। পরে তা
মুখ্যমন্ত্রীর পাগড়িতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় মুখ্যমন্ত্রীর শরীরে আঘাত
লাগেনি এবং তিনি আহত হননি বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা
ধ্রুমান এইচ নিম্বার। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে
বলেও জানান তিনি। এ ঘটনার কিছুদিন আগে নিজ নির্বাচনী এলকায় পাঞ্জাবের উপ
মুখ্যমন্ত্রী সুখবির সিং যাদবের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

No comments:
Post a Comment