রাজধানীর
গেণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে
গেণ্ডারিয়ার ধোলাইখালে একটি ট্রাক রিকশাকে চাপা দিলে চালকসহ তিনজন গুরুতর
আহত হন। পরে তাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দু’জনকে মৃত
ঘোষণা করা হয়।
নিহত দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন। বাদল
ধোলাইখালের একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক, থাকতেন ঢাকার শাহজাহানপুরে।
আর সানোয়ার ছিলেন বাদলের দোকানের কর্মচারী; তার বাসা ওয়ারী এলাকায়। আহত
চালক আলতাফ হোসেনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ট্রাক ও
চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে।

No comments:
Post a Comment