রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির উল্টো পাশে সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর চিফ ফটো জার্নালিস্ট জিয়া ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে মোটরসাইকেলে পান্থপথ দিয়ে তিনি কলাবাগানের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ওই প্রাইভেটকারটি পালিয়ে যায়। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা মধ্যরাতে যুগান্তরকে বলেন, গুরুতর আহত অবস্থায় জিয়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, কলাবাগান থানা এলাকার পান্থপথে জিয়া ইসলাম দুর্ঘটনার কবলে পড়েন। একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর জিয়া ইসলামের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

No comments:
Post a Comment