Saturday, January 28, 2017

ইসি গঠনে ৫টি করে নাম চেয়েছে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে যেসব রাজনৈতিক দল বৈঠক করেছে তাদের কাছে নাম চেয়েছে সার্চ বা অনুসন্ধান কমিটি। আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বরাবর এ নামগুলো জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার অনুসন্ধান কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠক শেষে শফিউল আলম বলেন, আজকে অনুসন্ধান কমিটির কর্ম পদ্ধতি কী হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের জন্য মতবিনিময় করতে ১২ বিশিষ্ট নাগরিককেও ডাকা হয়েছে। এই ১২ জন বিশিষ্ট নাগরিক হলেন,
বিচারপতি মো. আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।

No comments:

Post a Comment