Monday, January 30, 2017

আত্মপক্ষ সমর্থনে সময় চেয়েছেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য সময় আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তদন্ত সঠিক হয়নি দাবি করে আজ সোমবার পুরান ঢাকার বকশিবাজার মাঠে বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে  শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান এ আবেদন জানান। এ বিষয়ে আবদুর রেজাক খান বলেন, মামলার তদন্ত সঠিক হয়নি।
তাই পুনঃতদন্ত দাবি করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। এই আবেদনের ওপর শুনানি চলছে। গত ২৬ জানুয়ারি ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

No comments:

Post a Comment