বর্ণাঢ্য
আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪৮তম ‘আন্তঃহল অ্যাথলেটিকস্
প্রতিযোগিতা-২০১৭’-এর উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে
বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি হলের অংশগ্রহণে ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন
বিভিন্ন হল থেকে নির্বাচিত হয়ে আসা শিক্ষার্থীরা। সকালে ঢাবির কেন্দ্রীয়
খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের
ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আন্তঃহল অ্যাথলেটিকস্ কমিটির
সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, বিশ^বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,
কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ; জাতীয়, বিশ^বিদ্যালয় ও হল পতাকা উত্তোলন;
ক্রীড়াবিদদের মার্চ পাস্ট ও অতিথিবৃন্দের অভিবাদন গ্রহণ; খেলোয়াড়দের শপথ
গ্রহণ;
বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে
উদ্বোধনী পর্ব শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন
সিদ্দিক আন্তঃহল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের
শুভেচ্ছা জানিয়ে বলেন, শুধু খেলাধুলা নয়, সংস্কৃতি চর্চা, বিতর্ক
প্রতিযোগিতাসহ সকল ধরনের শিক্ষা বহির্ভূত কর্মকা-ে তোমাদের সক্রিয় থাকতে
হবে। একাডেমিকভাবে সিজিপিএ-এর পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলায় কৃতিত্ব
অর্জন তোমাদেরকে ভবিষ্যতে উ”চতর শিক্ষা এবং কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের মানুষ তৈরি করে, সর্বজনীন মানুষ তৈরি করে।
তিনি সকল শিক্ষার্থীকে সততা ও দেশপ্রেমবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে
তোলার আহ্বান জানান। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে দুপুর
১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রোভিসি (প্রশাসন) ও স্পোর্টস্
বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন।
No comments:
Post a Comment