শ্রী
শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা করা
হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের স্বাক্ষর করা
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি
(বুধবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য অবকাশকালীন ছুটি ঘোষণা
করা হয়েছে।

No comments:
Post a Comment