Tuesday, January 31, 2017

ইউপি ও পৌরসভাকে শক্তিশালী করা হচ্ছে

দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠা, বিশেষ করে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ ও কিছু পৌরসভাকে দক্ষতা সম্পন্ন এবং শক্তিশালী করা হচ্ছে। আর এ জন্য ব্যয় হবে পাঁচ হাজার ৫৩৫ কোটি টাকা।
যার মধ্যে বিশ্বব্যাংকের ঋন সহায়তা ২ হাজার ৩৮২ কোটি টাকা। এখানে ইউপি সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি ২ হাজার ৬৩৬ কোটি টাকা ব্যয়ে খুলনা বিভাগের পল্লী অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় স্থানীয় সরকার বিভাগের প্রকল্পটিসহ ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের জানান। অনুমোদিত ৮ প্রকল্পে ব্যয় হবে ১২ হাজার ৫৫০ কোটি ৭৮ লাখ টাকা। যার মধ্যে সরকারি ৯ হাজার ১৯২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা ২ হাজার ৪৮৫ কোটি টাকা। খুলনা বিভাগের দশ জেলার ৫৯টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন করা হবে।
সেখানকার সড়ক উন্নয়ন, ব্রীজ কালভার্ট নির্মাণ, সড়ক মেরামত, গ্রামীণ হাটবাজার ও ল্যান্ডিং ঘাট নির্মাণ করা হবে। এছাড়া জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে ব্যয় অনুমোদন দেয়া হয়েছে ৪১৮ কোটি ৪৮ লাখ টাকা। প্রকল্পে ডানিডা সহায়তা দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা ও বরিশাল বিভাগের ৬ জেলার ২৪ উপজেলায় আশ্রয়কেন্দ্র, বাজার, সামাজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে গমনের অবকাঠামো উন্নয়ন করা হবে। দরিদ্র ও হতদরিদ্র মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদান, জীবনযাত্রার মান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করা।

No comments:

Post a Comment