নাটোরের
সিংড়ায় বাস খাদে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে
২০ জন।
আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়া
ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সিংড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল
জানান, বগুড়া থেকে নাটোরগামী লিখন পরিবহনের বাসটি (বগুড়া জ ১১-০১৫০)
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের
মৃত্যু হয়।

No comments:
Post a Comment