Sunday, January 1, 2017

এমপি লিটন হত্যায় আটক ১০

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জামায়াত ও শিবিরের কর্মীসহ সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তরিত কিছু বলা হয়নি। 
এদিকে এ ঘটনায় সুন্দরগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ রোববার সকাল থেকে পৌর আওয়ামী লীগের ডাকে এই হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বামনডাঙা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেন সকাল সাড়ে আটটা থেকে আটকে রেখেছে সাংসদের সমর্থকেরা। সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে।

No comments:

Post a Comment