ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে সেকেলে বলে মন্তব্য করায় ইউরোপে শংকা দেখা দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়াল্টার স্টেইন মিয়ার বলেছেন, ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী কয়েকদিন আগে যে মন্তব্য করেছিলেন এটা ঠিক তার বিপরীত। ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে বৈঠকের পর স্টেইনমিয়ার বলেন, ট্রাম্পের মন্তব্যে ন্যাটো সদস্যদের মধ্যে ভীতি ও উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে অ্যাঞ্জেলা মার্কেলের শরণার্থী নীতিকে ‘বিপর্যয়কর ভুল’ বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তারও কড়া সমালোচনা করেছে জার্মানি। জার্মানির স্পষ্টবাদী ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন,
ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপবাদী নীতির কারণে শরণার্থী সংকট তৈরি হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই জার্মানি তাকে তেমন সুনজরে দেখেনি। নির্বাচনে জয়ের পর ট্রাম্পও জার্মানির মন জয়ের কোনো চেষ্টা করেননি। বিবিসি

No comments:
Post a Comment