Tuesday, January 17, 2017

কুকুরের কামড়ে মারা গেল প্রেসিডেন্টের ছেলে

কুকুরের কামড়ে মারা গেছে গাম্বিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর ছেলে হাবিবু বারো। তার আট বছর বয়সী ওই ছেলেকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ছেলে মারা গেলেও নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্ট আদামা বারো তার ছেলের শেষকৃত্যে অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এখন সে সেনেগালে অবস্থান করছেন। বারো নির্বাচনে বিজয়ী হলেও বিদায়ী প্রেসিডেন্ট ইয়াইয়া জামেহ সে ফলাফলকে গ্রহণ করছেন না। সে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে রেখেছেন। আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইকোয়াস নব-নির্বাচিত প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেনেগালে অবস্থান করতে বলেছে। সেদিন তার শপথ নেবার কথা রয়েছে। এমন অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপত্তার জন্য হাজার-হাজার মানুষ গাম্বিয়া ছেড়ে সেনেগালে যাচ্ছেন।

No comments:

Post a Comment