সিরিয়ার
উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বিমান
হামলায় শতাধিক আল-কায়েদার সদস্য নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর
পেন্টাগনের দাবি, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। এটি ছিল বিদায়ী মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার শেষমুহূর্তে চালানো দ্বিতীয় বৃহৎ হামলা।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টের জেফ ডেভিস জানান, ২০১৩ সাল থেকে ইদলিবের এ
প্রশিক্ষণ শিবিরটি চলছিল। এখানে বি-৫২ যুদ্ধবিমান এবং ড্রোন বিমান থেকে
হামলা চালানো হয়। তিনি আরও বলেন, সম্প্রতি আল-কায়েদার বিরুদ্ধে
ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে, বৃহস্পতিবারের হামলা তারই অংশ। এর আগে
লিবিয়ার প্রত্যন্ত অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) দুটি শিবিরে বি-২ স্টিল্থ
বিমান এবং যোদ্ধ দিয়ে হামলা চালায় মাকির্ন বাহিনী। এতে ৯০ জন নিহত হয়।

No comments:
Post a Comment