মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেসহ
বিশ্বের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক করবেন। এর আগে নির্বাচনে
বিজয়ী হওয়ার পর প্রথম কোন বিদেশী নেতা হিসেবে অ্যাবের সঙ্গে বৈঠক করেন
ট্রাম্প। যুক্তরাষ্ট্র আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্ব (টিপিপি) থেকে
নিজেদের সরিয়ে নেয়ার কয়েক দিন পর এ বৈঠক হচ্ছে। নিজেদের মধ্যে ব্যবসা
সম্প্রসারণের জন্য কয়েকটি দেশ এ চুক্তি করেছিল।
অ্যাবে এ চুক্তির ব্যাপক
প্রশংসা করেছিলেন। চুক্তিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে
বিবেচনা করা হচ্ছে এবং অ্যাবে বলেন, টিপিপি’র সঙ্গে থাকতে ট্রাম্পকে রাজি
করাতে তিনি তার সাধ্যমত চেষ্টা করবেন। তবে বৃহস্পতিবার আবার তিনি বলেন,
তিনি কেবল যুক্তরাষ্ট্র ও টোকিও’র মধ্যে একটি চুক্তি করার সম্ভ্যবতা নিয়ে
আলোচনা করবেন। কারণ ট্রাম্প বলেছেন, তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিকে বেশি
গুরুত্ব দেন। ট্রাম্প বিজয়ী হওয়ার পর প্রথম বিদেশী নেতা হিসেবে অ্যাবে
নিউইয়র্কে গিয়ে তার সঙ্গে দেখা করেন। ট্রাম্প শনিবার অ্যাবের সঙ্গে ছাড়াও
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসেয়া ওলাঁদ ও অস্ট্রেলিয়ার
প্রধানমন্ত্রী মেলকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী
থেরেসা মে’র সঙ্গে আলোচনার একদিন পর শনিবার এ বৈঠক হচ্ছে।

No comments:
Post a Comment