সাইফুল
ইসলাম নিরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ
কমিটির অনুমোদন দেন। আংশিক এ কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি
গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।
সোমবার রাতে দলের পক্ষ থেকে এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি
হিসেবে মনোনীত হয়েছেন মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে
নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মনোনীত হয়েছেন। এদিকে ঢাকা
মহানগরী উত্তরের সভাপতি হয়েছেন এসএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা
কামাল রিয়াদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক শরীফ
উদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল। ঢাকা মহানগরী
দক্ষিণের সভাপতি হয়েছেন রফিকুল আলম মজনু। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে
শরীফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম সম্পাদক পদে সাঈদ
হাসান মিণ্টু, আরটি মামুন, আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামাল
উদ্দিন খান শাহীন।

No comments:
Post a Comment