দেশে
সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য দৈনিক সমকালের সম্পাদক গোলাম
সারওয়ার ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ পেয়েছেন। রোববার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক
অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন
সিদ্দিক সম্মাননা স্মারক তুলে দেন। ২০১৬ সালের স্নাতক সম্মান পরীক্ষায়
অসাধারণ ফলাফল অর্জন করায় এই অনুষ্ঠানে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগের ৫ মেধাবী শিক্ষার্থীকে ‘আতাউস সামাদ স্মারক বৃত্তি’ দেয়া হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- মোতাসিম বিল্লাহ, মো. আল-আমিন মোল্লা, আবদুল বারিক,
মো. আল-আমিন এবং ইব্রাহিম মল্লিক।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই
অনুষ্ঠান আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট
ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত সাংবাদিক এবিএম মূসা অর্থ দিয়েছিলেন। ঢাবির
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য
রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান।
‘সাংবাদিকতার দর্শন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট সাংবাদিক ও
কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

No comments:
Post a Comment