ভারতের
প্রজাতন্ত্র দিবসে এ বছরের প্রধান অতিথি হয়ে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের
ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আর তার সঙ্গে মিলে যৌথ
সংবাদ সম্মেলনও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ঘটনা হলো,
আবুধাবির রাজপুত্র সংবাদ সম্মেলনে কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝতে পারেননি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সংবাদ সম্মেলনে উপস্থিত অধিকাংশ
মানুষই শেখ মোহাম্মদের ভাষা বুঝতে পারেননি। কারণ তিনি নিজের মাতৃভাষা
আরবিতে বক্তব্য রাখেন। আবুধাবির রাজপুত্র কী বললেন তার বিন্দুবিসর্গ বুঝলেন
না মোদি! সাধারণত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে দোভাষীর ব্যবহার করা হয়।
তিনিই বক্তব্য সকলের বোধগম্য ভাষা বা ইংরেজিতে সকলকে পড়ে বা বলে শোনান।
এদিনও সেই ব্যবস্থা ছিল। তবে যিনি দোভাষীর কাজে নিযুক্ত ছিলেন তিনি
ট্রাফিকে আটকে পড়ে সময় সংবাদ সম্মেলনে পৌঁছতে পারেননি। যদিও পরে আবুধাবির
রাজপুত্রের বক্তব্যের লেখা অনুবাদ সকলের হাতে তুলে দেয়া হয়। তবে এই ঘটনায়
অনেকেই অবাক হয়ে গেছেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ এদিন বক্তব্যের শুরুতে
'আসসালামু আলাইকুম' বলে শুরু করেন। তবে তার পরের তিন মিনিটে তিনি যা বলেন
তা পুরোটাই আরবি ভাষায়। যা শুনতে শুনেত সম্মেলন স্থলে একে অপরের মুখ
চাওয়াচাওয়ি করতে থাকেন। যদিও বক্তব্য শেষে করতালি দিয়ে সবাই অভিনন্দনও
জানান।

No comments:
Post a Comment