Thursday, January 26, 2017

অত্যাধুনিক বোমারু বিমান এখন সৌদি আরবের হাতে

আমেরিকার তৈরি অত্যাধুনিক বোমারু বিমান এফ-১৫এসএ উন্মোচন করেছে সৌদি আরব। রিয়াদে উন্মোচন অনুষ্ঠান এবং বিমান মেলায় রাজা সালমান এবং তার ছেলে উপ যুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
উন্মোচন অনুষ্ঠানে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমানকে একটি ক্ষেপণাস্ত্রসহ উপস্থাপন করা হয়। যুদ্ধবিমানের তলে ক্ষেপণাস্ত্রটি লাগানো ছিল। বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা দেশ হিসেবে সৌদি আরব পরিচিত। দেশটি গত কয়েক বছর ধরে শত শত কোটি ডলারের অস্ত্র এবং গোলাবারুদ কিনছে।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment