Tuesday, January 17, 2017

মিশরে নিরাপত্তা চৌকিতে হামলায় ৮ পুলিশ নিহত

মিশরে এক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। সোমবার রাতে মিশরের দক্ষিণ-পশ্চিমাংশের আল ওয়াদি আল গাদিদ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
খবর গালফ নিউজের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, প্রদেশের আল খরগ শহর থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী আল নাকাব পয়েন্টের চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা সদস্যদের পাল্টা গুলিতে হামলায় জড়িত দুই সন্ত্রাসী প্রাণ হারায়। তবে হামলার ঘটনায় এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠি দায় স্বীকার করেনি।

No comments:

Post a Comment