Saturday, January 28, 2017

বিয়ের দু'সপ্তাহ পরই নববধূর রহস্যজনক মৃত্যু

বিয়ের দু'সপ্তাহ পরই স্বামীর ঘরেই নববধূ ডলি বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নববধূ ডলি উপজেলার জাফরপুর গ্রামের শুকুর আলীর মেয়ে। মডেল থানার উপপরিদর্শক আবু তাহের যুগান্তরকে জানান, রাজশাহীর চারঘাটে শুক্রবার দিনগত রাতে স্বামীর শয়ান কক্ষের আড়ার সঙ্গে ওই নববধূর ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। শনিবার সকালে  শ্বশুর বাড়ি উপজেলার সাদীপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে সাদীপুর গ্রামের দীনর মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলামের সঙ্গে ডলির বিয়ে হয়। বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় রহস্যজনকভাবে স্বামীর শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ডলি। খবর পেয়ে নিহত ডলির পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। উপপরিদর্শক আবু তাহের জানান, নিহতের শরীরের কোথাও আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তারপরও বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় আত্মহত্যা করায় ঘটনাটি রহস্যজনক। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে সঠিকভাবে জানা যাবে নববধূ ডলির মৃত্যুর রহস্য।

No comments:

Post a Comment