চট্টগ্রাম
নগরীর বাকলিয়ার দেওয়ান বাজার এলাকার ছয়তলা ভবনে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে
দু'জন মারা গেছেন। শুক্রবার গভীর রাতে দগ্ধ দাদি ছমুদা খাতুন (৭০) ও তার
নাতনি তনিমা আফরিন (১৮) মারা যান। বিস্ফোরণে তাদের শরীরের ৯৫ ভাগ পুড়ে
গিয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি
বিভাগে তারা চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম
দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছমুদা খাতুনের দগ্ধ অপর নাতি আরিফ
হোসেনকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আরিফের শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে। এর
আগে শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায়
প্রচণ্ড বিস্ফোরণে একটি ছয়তলা ভবন ও পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ ৫ জন দগ্ধ ও আহত হন। ধারণা করা হচ্ছে
গ্যাস লাইনে সমস্যার কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

No comments:
Post a Comment