Monday, January 23, 2017

কিডনির জমাট বাঁধা রক্ত পরিবর্তনে স্ট্রোক করে রোগী!

কিডনি ফেইলিওর বা অকেজো হলে ডায়ালাইসিসে রোগীর মৃত্যু অবধারিত এমনটাই মনে করেন অনেকে। বিশেষ করে ডায়ালাইসিসে রক্ত পরিশোধিত করার সময় জমাট বেঁধে যাওয়া, কার্ডিওভাসকুলারের কারণে এমনটা হয়ে থাকে বলে জার্মানির এক সমীক্ষায় সতর্ক করা হয়। পরিশোধিত করার সময় উভয় রক্তের তঞ্চন বৈশিষ্ট্যের কারণেই রোগীর থ্রমবোটিক (thrombotic) বা স্ট্রোক করে থাকে। (খবর এনডিটিভির) জার্মানির আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৭১ হেমোডায়ালিসিস রোগীদের শরীরের রক্তে দীর্ঘস্থায়ী বিশ্লেষণ  করেছেন এবং দেখা গেছে, কিডনি ডিজিজ ছাড়াও অন্য কারণেও রোগীর শরীরের রক্ত জমাট বাঁধে।
শরীরের ভেতরে জমে থাকা রক্ত ও সেই সঙ্গে কার্ডিওভাসকুলার রোগীর মৃত্যুর আরও ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এভাবে ডায়ালাইসিস রোগীদের শরীরে খুব দ্রুত রক্ত তঞ্চনকারী ফিবরিন প্রোটিনকে জমাট বাঁধিয়ে জমাটবদ্ধ রক্তকণিকা তৈরি করে। এর ফলে রক্ত জমাট বেঁধে একটি দৃঢ় ক্লটে বা জমাটবদ্ধ দলায় পরিণত হয়। কিডনি রোগীদের ক্ষেত্রে ফিবরিনগেন (fibrinogen) আলাদাভাবে কাজ করে। আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয় থেকে কাটারিনা স্কুট বলেন, কিডনি সম্পূর্ণভাবে অকেজো হওয়ার পর শরীরের ভেতরে জমে থাকা বর্জ্য রক্ত পরিশোধিত করা হয় ডায়ালাইসিসে। তবে উন্নত চিকিৎসা বা ওষুধে রক্ত জমাট বাঁধা আটকাতে ভবিষ্যতে গবেষণার প্রয়োজন রয়েছে কী না তা ভেবে দেখা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment