ভারতীয়
ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুরকে বরখাস্তের আদেশ
দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। বিশ্বের সবচেয়ে শক্তিধর ভারতীয় ক্রিকেট
বোর্ডের সংস্কার বিষয়ে বোর্ড বনাম লোধা কমিশন নিয়ে চলা জটিলতার মধ্যে এ
রায় এলো। একই সঙ্গে আদালত বোর্ডের সচিব অজয় শিরকেও বরখাস্তের আদেশ দেন।
দুই বছর আগে আদালত একটি কমিটিকে নিয়োগ দেন বোর্ডের কার্যক্রম ক্ষতিয়ে
দেখার জন্য। গত বছরের জুলাই মাসে বোর্ডকে আদেশ দেন একাধিক সংস্কার করার
জন্য। আদালতের রায়ে বলা হয়, বোর্ড লোধা কমিশনের সুপারিশ মানতে ব্যর্থ
হয়েছে। বিশেষ করে এটি প্রয়োগে ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।
নতুন সভাপতি ও সচিব নিয়োগ না করা পর্যন্ত আদালত পর্যবেক্ষকদের নিয়োগ
করবে, তারা ততদিন ভারতের ক্রিকেট প্রশাসনকে চালাবে।

No comments:
Post a Comment