দুর্বৃত্তদের
গুলিতে নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলামের (লিটন) দ্বিতীয় জানাজা সম্পন্ন
হয়েছে। তাঁর লাশে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল ১০টার পরে জাতীয় সংসদ ভবনের
দক্ষিণ প্লাজায় সাংসদের জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির পক্ষ থেকে কফিনে
ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন। এরপর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর পরে তার প্রতি
শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল
কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ ও অন্যরা
উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment