Saturday, January 14, 2017

ফের চোটে মাঠের বাইরে মুশফিক

নিউজিল্যান্ড সফরে চোট যেন পিছু ছাড়ছে না টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে ৬ সপ্তাহের বেশি মাঠের বাইরে ছিলেন তিনি। এতে দুই ওয়ানডের সঙ্গে মিস হয় টি২০ সিরিজ। এবার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নিল ওয়াগনারের লাফিয়ে ওঠা বলের আঘাতে আঙুলে চোট পেয়েছেন তিনি।
যে কারণে ড্রেসিংরুম থেকে ইনিংস ঘোষণা করে আর মাঠে নামেননি মুশফিক। তার বদলে উইকেট কিপিং করেছেন ইমরুল কায়েস। চোট গুরুতর নয়: বিসিবি সূত্র জানায়, দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুল ও ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। তৃতীয় দিন সকালেও ব্যথা ছিল। যে কারণে মাঠে নামেননি মুশফিক। বেসিন রিজার্ভের পাশের একটি সেন্টারে তার এক্স-রে করানো হয়। রিপোর্ট বলছে চোট গুরুতর নয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন মুমশফিক। ৪৮ ঘণ্টা পর বিষয়টি রিভিউ করা হবে বলে জানা গেছে।  এদিকে মুশফিকের পরিবর্তেসতৃতীয় দিন মাঠে দল পরিচালনা করছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ১৫৯ রান করেন মুশফিক। সাকিবের সঙ্গে রেকর্ডময় ৩৫৯ রানের জুটি গড়েন। যা শুধু বাংলাদেশের নয় নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো দলের নতুন রেকর্ড।

No comments:

Post a Comment