Saturday, January 14, 2017

আশুলিয়ায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

আশুলিয়ায় ট্রাকচাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা। শনিবার সকালে উপজেলার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাবা আজাদ ও তার মেয়ে মরিয়ম (০৩)। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশায়  স্ত্রী ও শিশুসহ আজাদ নবিনগর যাচ্ছিল।
অটোটি নিরিবিলি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে মাটিভর্তি একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশা থেকে তিনজনই মহাসড়কে ছিটকে পরে। স্থানীয়রা আহতদের পার্শ্ববর্তী গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মরিয়মকে মৃত বলে ঘোষণা করে। শিশুটির বাবা ও মায়ের অবস্থা আশংকা জনক হওয়ায় দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হলে পথে বাবার মৃত্যু হয়।

No comments:

Post a Comment