পাকিস্তানের
বোলারদের বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মাত্র ২২০
রানেই অলআউট হয়েছে স্মিথ বাহিনী। রোববার মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করার
সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত
করেন পাকিস্তানের বোলাররা। মোহাম্মদ আমির, জুনায়েদ খান এবং ইমাদ ওয়াসিমের
বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪৮ দশমিক ২ ওভারে ২২০ রানে অলআউট
হয় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার পক্ষে স্মিথ সর্বোচ্চ ৬০ রান করেন।
পাকিস্তানের হয়ে আমির ৩টি, ইমাদ ওয়াসিম ২টি, হাসান আলী ও শোয়েব মালিক ১টি
করে উইকেট লাভ করেন। এদিকে বিপিএলে দারুণ খেলা জুনায়েদ খান প্রথম ওয়ানডেতে
দলে সুযোগ না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েছেন। তাকে দলে রাখার
যৌক্তিকতা প্রমাণ করেছেন এ পেসার। তিনি ৮ ওভারে ৪০ রান দিয়ে মূল্যবান ২টি
উইকেট লাভ করেছেন। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে
অস্ট্রেলিয়া।

No comments:
Post a Comment