Tuesday, January 31, 2017

বরিশালে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত

বরিশালের বাবুগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বাবুগঞ্জের কামিনী পেট্রলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মনির (৩০) ও মিহির (৩৫)।
নিহত মিহিরের বাড়ি বাকেরগঞ্জের কলসকাঠিতে ও মনিরের বাড়ি বরিশালের সাগরদী এলাকায়। বরিশাল বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ভোর ৬টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

No comments:

Post a Comment