টেস্ট
স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। সফরে একটি
টেস্ট ম্যাচ ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ঐতিহাসিক ম্যাচ
নিয়ে তাই উত্তেজনার পারদ চড়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে ম্যাচটি
অনুষ্ঠিত হবে। আর এই বহুল প্রতিক্ষীত ম্যাচটির আগে বাংলাদেশকে 'সারপ্রাইজ
প্যাকেজ' বলেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার।
বাংলাদেশকে
হালকাভাবে না নিতে ভারতকে পরামর্শ দিয়েছেন তিনি। কলকাতার একটি পত্রিকায়
বাংলাদেশের ব্যাপারে সুনীল বলেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ
হারতে পারে, কিন্তু ওদের পারফরমেন্স, বিশেষ করে সাকিব-আল-হাসানের কথা বলতেই
হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিবের পারফরমেন্স প্রত্যাশা বাড়াবে
বাংলাদেশের। কারণ ঘরের মাঠের মতো একই পরিবেশে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
বাংলাদেশকে হালকাভাবে না নিলেই ভালো করবে। ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে টোয়েন্টি
২০ বিশ্বকাপের মতো বাংলাদেশ কিন্তু সারপ্রাইজ প্যাকেজ হতে পারে।'

No comments:
Post a Comment