Sunday, January 29, 2017

টেটাবিদ্ধ হয়ে কৃষক নিহতের ঘটনায় গ্রেফতার ৪

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে  টেটাবিদ্ধ হয়ে  সজল মিয়া নামে এক কৃষক নিহতের ঘটনায় শনিবার রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শাল্লার শ্রীহাইল গ্রামের আবু বক্কর (৩০), রায়হান (২৮), রুবেল মিয়া (২৫) ও নবী হোসেন (৩১)। শাল্লা থানার ওসি বজলার রহমান যুগান্তরকে জানান, শনিবার রাতে বিগঞ্জের আজিমিরিগঞ্জের গাড়িঘাট নামক এলাকা দিয়ে পালিয়ে যাবার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, শ্রীহাইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ডালিম মিয়া ও  একই গ্রামের একবরের ছেলে জিয়াউর ওরফে জিয়ার পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ ৫০ বছর ধরে বিরোধ চলছে।
এর ধারাবাহিকতায় গত শুক্রবার উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। এরমধ্যে ডালিমের পক্ষের সজল মিয়া টেটা বিদ্ধ হয়ে আহত হন। শুক্রবার রাতে  চিকিৎসাধীন অবস্থায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। স্থানীয় সূত্র জানায়, বংশানুক্রমে চলা বিরোধের কারণে প্রতিপক্ষ জিয়ার লোকজনের হাতে ডালিম মিয়ার পিতা আবুল কাশেম খুন হয়েছিলেন। আবার ডালিমের পক্ষের হাতে জিয়ার  চাচা সাবেক ইউপি চেয়ারম্যান ওলি মিয়া খুন হয়েছিলেন। কৃষক সজল হত্যার ঘটনায় উভয়পক্ষে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটলো।

No comments:

Post a Comment