Sunday, January 29, 2017

পাবনায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শরিফ হোসেন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।
শরিফ হোসেন সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আটঘরিয়া থানার ওসি ফারুক আহমেদ জানান, ওই এলাকায় সন্ত্রাসীরা বৈঠকের জন্য জড়ো হয়েছে- এমন গোপন খবরে শনিবার রাতে পুলিশ অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। অভিযান শেষে পুলিশ সেখানে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতলে পাঠান হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, চাপাতি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা ও দু'জন কনস্টেবল আহত হয়েছেন। এরা হলেন, এএসআই  নান্নু, কনস্টেবল রেজাউল ও আবদুল কুদ্দুস। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরও জানান, নিহত শরিফ গত বুধবার আটঘরিয়ার ডেঙ্গার গ্রামে পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় দায়েরসহ একাধিক মামলার আসামি ছিলেন।

No comments:

Post a Comment