নোয়াখালীর
সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে ইউএনও ও পুলিশের কাছ
থেকে ২ আসামি ছিনতাই করেছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টায় ইউএনও
ফয়সালের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের প্রতারণা মামলার আসামি মানিক খোনার
(৪৭) ও তার শ্যালক জামালকে (৩০) তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে
যাওয়ার পথে এ ঘটনা ঘটায় তারা। ওতপেতে থাকা একই গ্রামের অস্ত্রধারী ছাত্রলীগ
কর্মী চাঁদাবাজ লোকমান,
রকি, বিজয়, আল আমিন, মিলন, রুবেল ও শাহিনের
নেতৃত্বে ৩০-৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী ইউএনও ও পুলিশের গতিরোধ করে তাদের
ছিনিয়ে নিয়ে যায়। ইউএনওর নির্দেশে দাঙ্গা পুলিশ মানিক খোনারের বাড়ি থেকে
তার বিবাহিত মেয়ে মিমকে (২১) আটক করে থানায় সোপর্দ করে। আটক ছিনতাইকারী
মানিক খোনার একই গ্রামের মৃত মুসা মিয়ার ও তার শ্যালক জামাল আবু তাহেরের
ছেলে। স্থানীয়রা জানান, এক বছর ধরে স্থানীয় লোকদের প্রতারণা করে মানিক
খোনার ও তার শ্যালক জামাল তাবিজ-কবজ ও পানি ফুঁ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে
নিচ্ছে।

No comments:
Post a Comment