Wednesday, January 4, 2017

সোনারগাঁয়ে পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রত্যন্ত চরকিশোরগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি চায়না পিস্তল, চার রাউন্ড গুলি ও ৯৬ ক্যান বিয়ারসহ ফারুক হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ওসি, তদন্ত) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে ডিবির উপপরিদর্শক সেলিম মিয়ার নেতৃত্বে চরকিশোরগঞ্জ থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই সোনারগাঁও থানায় ডিবির উপপরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে এবং উপপরিদর্শক আসাদুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন।

No comments:

Post a Comment