সাতক্ষীরার
শ্যামনগরে হেঞ্চি বঙ্গবন্ধু হাইস্কুল ২০ বছরেও মাধ্যমিক পর্যায়ে
এমপিওভুক্ত হয়নি। সরকরি নীতিমালা যথাযথ বলবৎ থাকলেও শিক্ষক কর্মচারীরা
বেতন-ভাতাদী না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। স্কুলটির প্রধান শিক্ষক
এবিএম লুৎফুল আলম জানান, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
¯ৃ§তিকে লালন করতে ১৯৯৭ সালে হেঞ্চি বাজার সংলগ্ন বঙ্গবন্ধুর নামে
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মরহুম
চেয়ারম্যান জি.এম. আব্দুল কাদের এলাকার লোকের সহযোগিতায় বিদ্যালয়টি
প্রতিষ্ঠা করেন। বর্তমান বিদ্যালয়টি দ্বিতল ভবনে প্রায় ৫ শতাধিক
ছাত্রছাত্রী লেখাপড়া করে। এলাকার অধিকাংশ লোকজন নি¤œ আয়ের হওয়ায়
ছেলেমেয়েদের প্রাইভেট পড়া ছাড়াই বিদ্যালয়নির্ভর হয়ে লেখাপড়া করে। শিক্ষকরা
অর্ধহারে/অনাহারে আন্তরিকতার সাথে পাঠদান করেন মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী
শিক্ষা বিভাগ চালু থাকার সত্ত্বেও নেই বিজ্ঞানাগারের সরঞ্জামাদী। ২০০১ সালে
সাবেক আওয়ামী লীগ মনোনীত এমপি আলহাজ্ব একেএম ফজলুল হকের ঐকান্তিক
প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র পর্যায়ে এমপিওভুক্ত হলেও মাধ্যমিক পর্যায়ে
হয়নি।
বেতনভুক্ত হতে পারেননি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সুপদ কুমার সর্দার,
আলমগীর কবীর, কৃতি সুন্দর মন্ডলসহ ২ জন কর্মচারী। তারা ভারাক্রান্ত হৃদয়ে
বলেন, ২০ বৎসর চাকরিজীবনে যাদের পড়িয়েছি তারা অনেকে বেতন পাচ্ছে, আমরা বেতন
পাচ্ছি না, ফলে অভাব অনাটনে সংসারে বিবাদ লেগেই আছে। এসএমসি সভাপতি রবিউল
ইসলাম গায়েন বলেন, অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এখন বঙ্গবন্ধুর কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে মিডিয়াই সর্বশেষ ভরসাস্থল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, শ্যামনগরের বিজি কলেজ,
আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা, পাখিমারা আমিনিয়া মহিলা মাদ্রাসা, গাজী আ:
হামিদ মডেল দাখিল মাদ্রাসা, ভৈরব নগর দাখিল মাদ্রাসা. বুড়িগোয়ালিনী দাখিল
মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত না হওয়ায়
শিক্ষক-কর্মচারীরা দারুণ আর্থিক কষ্টে আছে বলে প্রতিনিয়ত অভিযোগ করছেন। এ
ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

No comments:
Post a Comment