Sunday, January 1, 2017

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিনের ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লী কবি জসীম উদ্দিনের ১১৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ রোববার সকালে পল্লী কবির সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠন ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। পরে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, প্রফেসর আলতাব হোসেন, এডিসি রাজস্ব ড. কামরুজ্জামান সেলিম প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা ও স্কুল-কলেজের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment