শাহবাগ
থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার পাশে সবুজ পোশাকে দাঁড়িয়ে আছে
তরুণ-তরুণীর দল। তাদের সবার হাতে ঝাড়–। কিছুক্ষণ পর এ ঝাড়– দিয়েই রাস্তা
পরিষ্কার করতে থাকে তারা। ব্যাপরটা ছিল প্রতীকী। তবে এর বিশেষ একটি
উদ্দেশ্য রয়েছে। নিজের শহর তথা আশপাশ ময়লা-আবর্জনা থেকে পরিষ্কার পরিছন্ন
রাখতে জনসচেতনতা বাড়াতেই এমন আয়োজন। আর এ আয়োজনটি করেছে ঢাকা ক্লিন নামে
প্রতিষ্ঠান। শুক্রবার ছিল তাদের রোড শো। কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার
সামনে এ রোড শোর আয়োজন করা হয়।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- স্লোগানে
শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ শুরু করেছে
তারা। আর এ কাজটি সফল করতে সংগঠনের একার পক্ষে সম্ভব নয়, দরকার দেশের সব
জনসাধারণকে। সেই জানান দিতেই এ রোড শোর আয়োজন করা হয়। রোড শোতে মূলত ছিল
প্রতীকী ঝাড়– দেয়ার আয়োজন।

No comments:
Post a Comment