টিভি
পর্দার জনপ্রিয়মুখ রাফিয়াত রশিদ মিথিলা। সাবলীল অভিনয় দিয়ে লাখো দর্শকের
হৃদয় জয় করে নিয়েছেন।
শুধু অভিনয়েই নয়, মডেল ও সঙ্গীতশিল্পী হিসেবেও
শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। এবার এ তারকা শর্ত সাপেক্ষে
চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তার দেয়া শর্তটি হল- গত বছরের
আলোচিত ছবি ‘আয়নাবাজি’র মতো যে কোনো ছবিতে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে
মিথিলা বলেন, নানা ব্যস্ততার কারণে টিভি নাটকেও আমি কম অভিনয় করি। তবুও
অনেক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। এখন মনে হচ্ছে ভালো কিছু গল্পের
ছবিতে আমি অভিনয় করতে পারি। আর ছবিগুলো অবশ্যই অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র
মতো হতে হবে। কারণ আয়নাবাজি ছবিটি ভীষণ ভালো লেগেছে আমার।

No comments:
Post a Comment