Wednesday, January 11, 2017

প্রথমবার একসঙ্গে তাহসান-ভাবনা

দর্শকমহলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান। অন্যদিকে শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ দুই তারকা প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন। অনিমেষ আইচের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুটি হচ্ছেন তারা। এটির নাম ‘বরষা’। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় স্বল্পদৈর্ঘ্যটির ঘরোয়া আয়োজনে মহরত অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে জানানো হয় ছবিটি রোমান্টিক গল্পের আদলে নির্মিত হবে। আর গল্পের বিষয়ে বাকিটা চমক হিসেবেই রেখেছেন নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘আগামী ১৩ জানুয়ারি থেকে ছবিটির শুটিং ঢাকার বাইরে শুরু করব। এরপর ঢাকাই কিছু দৃশ্যের শুটিং করব।
এর গল্পে দর্শকদের জন্য বেশ কিছু চমক থাকবে।’ তাহসান বলেন, ‘অনিমেষ আইচ অনেক প্রতিভাবান একজন নির্মাতা। তার নির্মাণে নিশ্চয়ই ভালো একটি কাজ হবে বলে আমার বিশ্বাস। আর ভাবনার সঙ্গে আমার প্রথম জুটি। আশা করি দারুণ কিছু হবে।’ ভাবনা বলেন, ‘বরষা হতে যাচ্ছে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে আমার বিপরীতে থাকছেন তাহসান ভাই। যা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। এছাড়াও দারুণ একটি কাজের মাধ্যমে নতুন বছরটি শুরু করতে যাচ্ছি বলে বেশ ভালো লাগছে।’

No comments:

Post a Comment