শীতের
পিঠা খেতে বাড়ী এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই সহোদর। মঙ্গলবার
রাতে নাটোরের গুরুদাসপুরে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত
দুই সহোদর মধূ (৪০) ও মোহন (৩২) বাড়িতে পিঠা আসলে তাদের আটক করে গুরুদাসপুর
থানা পুলিশ। এছাড়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সম্রাট হেলাল (৩৮)কে
গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
গুরুদাসপুর থানার এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁচকৈড়
তালুকদারপাড়ার নিজ বাড়ী থেকে হেলালকে এবং মঙ্গলবার গভীর রাতে মকিমপুর তাদের
বাড়ী থেকে দুই সহোধরকে গ্রেফতার করে। হেলাল চাঁচকৈড় তালুকদার পাড়ার এনামুল
এবং মধু ও মোহন মকিমপুরের ময়েজ প্রাং এর ছেলে।

No comments:
Post a Comment