Wednesday, January 25, 2017

জাপান গেল ফুটবল কন্যারা

সাকাই মহিলা ফুটবল উৎসবে অংশ নিতে জাপান গেল ২৪ সদস্যের মেয়েদের বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার রাতে কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে পাঁচদিনের সফরে চারটি ম্যাচ খেলবেন মার্জিয়া, সানজিদারা। শনিবার একই দিনে এসি ইমাবারি, সেরেজো ও এনজিইউ নাগোয়া এফসি মহিলা দলের সঙ্গে তিনটি এবং পরদিন আমাগাসাকি মহিলা দলের সঙ্গে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাপান যাওয়া ১৮ সদস্যের দল- মাহমুদা আক্তার, রোকসানা বেগম, নার্গিস খাতুন,
মাসুরা পারভীন, শিউলী আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, আনাই মগিনি, মারিয়া মান্ডা, মিসরাত জাহান, সানজিদা আক্তার, মার্জিয়া, মনিকা চাকমা, ইশরাত জাহান, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার, অনুচিং মারমা ও সিরাত জাহান স্বপ্না। প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, গোলকিপার কোচ রায়ান স্যানফোর্ড, টিম কো-অর্ডিনেটর উম্মে হাবিবা, টেকনিক্যাল ও স্ট্র্যাটেজি ডাইরেক্টর পল স্মল্লি ও দলনেতা হিসেবে জাকির হোসেন।

No comments:

Post a Comment