Monday, January 30, 2017

একসঙ্গে সজল ও ঈশানা

আবারও নতুন একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন আবদুন নূর সজল এবং লাক্সতারকা ঈশানা। নাটকের নাম ‘বোধ’। সঞ্জয় সমদ্দারের রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন। ঈশানা বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে আমি খুবই মর্ডান। বিভিন্ন ট্রাডিশন মেনে চলি, নাইট ক্লাব-পার্টি, ফেসবুক এসব নিয়েই পড়ে থাকি; কিন্তু আমার স্বামী সজল একেবারেই নির্ভেজাল মানুষ। আমার এমন আচরণে সংসারে নানা ধরনের অশান্তি দেখা দেয়।
চমৎকার একটি গল্প। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ সজল বলেন, ‘নতুন এ নাটকটিতে দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। ঈশানার সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সে নাটকগুলো দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না।’ আসছে ভালোবাসা দিবসে নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment