Monday, January 30, 2017

ভ্যাগাবন্ডে জাহিদ হাসানের সঙ্গী ডায়না

প্রথমবারের মতো জাহিদ হাসানের পরিচালনায় অভিনয় করছেন মডেল-অভিনেত্রী ডায়না। প্রচার চলতি ‘ভ্যাগাবন্ড’ নাটকের সঙ্গে যুক্ত হলেন তিনি। ২৮ জানুয়ারি থেকে নিজ জন্মস্থান সিরাজগঞ্জে নাটকটির শুটিং করছেন জাহিদ হাসান। সারা বাংলার মানুষের কাছে যিনি জাহিদ হাসান নামে পরিচিত সেই জাহিদ হাসানই এলাকায় যুবরাজ পুলোক হিসেবে পরিচিত। আর তাই তার অভিনীত অনেক নাটকে স্বাভাবিকভাবেই তার চরিত্রের নাম হয় পুলোক। বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ভ্যাগাবন্ড’-এ জাহিদ হাসানের নাম থাকে পুলোক। গল্পে দেখা যাবে, গ্রামে বেড়াতে এলে বন্ধুর ছোট বোন নদী পুলোকের প্রেমে পড়ে। এতে নদী চরিত্রে অভিনয় করছেন ডায়না। এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ। এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে, সারা বাংলার মানুষ আমাকে ভালোবাসে।
এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। আবার আমি সবসময়ই নতুন যারা ভালো অভিনয় জানে তাদের নিয়ে কাজ করে থাকি। ডায়না ভালো করছে বলেই তাকে চরিত্রের প্রয়োজনানুযায়ী এই ধারাবাহিকে নিয়ে কাজ করছি। সেও চেষ্টা করছে ভালোভাবে কাজটি করার।’ ডায়না বলেন, ‘জাহিদ ভাই অনেক উঁচু মাপের একজন অভিনেতা ও নির্দেশক। তার নির্দেশনায় কাজ করতে পারছি, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের। নাটকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে।

No comments:

Post a Comment