Thursday, January 5, 2017

শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে সব ধরনের নৌ চলাচল বন্ধ

মুন্সিগঞ্জের শিমুলিয়া কাওরাকান্দি নৌপথে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে নৌকা, লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর থেকে  পারাপারের অপেক্ষায় দুই পারে শতশত যানবাহন আটকা পড়েছে।
এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। সকাল সোয়া নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নৌ চলাচল শুরু হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি)কতৃপক্ষের ভাষ্য, ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বন্ধ। নদীর মাঝখানে পাঁচটি ফেরি আটকে আছে। কুয়াশা কাটলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তাঁরা আশা করছেন।

No comments:

Post a Comment